শনিবার, ২৫ মে, ২০১৩

কান চলচ্চিত্র উৎসবে 'এ সেপারেসন' ও 'দি সেলফিস জায়ান্ট'


কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন স্থানীয় সময় দুপুর ১১ টা ৩০ মিনিটে 'এ সেপারেসন'  ও রাত ৯ টায় 'দি সেলফিস জায়ান্ট' প্রদর্শিত হয়।

ইরানের অস্কারজয়ী পরিচালক আজগর ফরহাদির ছবি 'এ সেপারেসন'।

ছবিটির অভিনেতা তাহার রাহিম ও অভিনেত্রী বেরিনিস বেজো ইতিমধ্যে ছবিটির প্রচারণা চালাচ্ছেন।
ছবিটি একজন ইরানী লোক সম্পর্কে যিনি চার বছর পর প্যারিসে ফিরেছেন তার স্ত্রীকে তালাক দিয়ে ও সৎমেয়েকে ত্যাগ করে।

ছবিটি সবার জন্য না হলেও ছবিটির পরিচালক একটি শক্তিশালী বার্তা প্রেরন করেছেন সবাইকে।
ব্রিটিশ পরিচালক সিলো বারনার্ডের অস্কার জয়ী সংকলন 'দি সেলফিস জায়ান্ট'।

ছবিটি আরবর ও সুইফ্টি নামের দুটি চরিত্র নিয়ে নির্মিত। যারা স্কুল না করে বিভিন্ন পাথর সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে। দুজন দুজনার থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও তাদের বন্ধুত্ব অন্যরকম।
ছবিটি শেষ হওয়ার সাথে সাথে ছবিটিকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন উপস্থিত সবাই।
ডেস্ক রিপোর্ট : আরফান সুপ্ত
এএস ২০/৫-১0

কোন মন্তব্য নেই:

অনুবাদ

জনপ্রিয় পোস্টসমূহ