গত ৫ মে রবিবার ঢাকা অবরোধের দিন পুলিশ-হেফজতের সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হেফজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ৯ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
গত ৬ মে সোমবার রাজধানী ঢাকার লালবাগ থেকে জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৭ মে মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
মতিঝিল থানার উপপরির্দশক (এসআই) শেখ মফিজুর রহমান হেফাজতে ইসলামের মুল পরিকল্পনা, অর্থ যোগানদাতা, আগ্নয়াস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং কী ধরনের পরিকল্পনার মাধ্যমে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টায় লিপ্ত ছিল তা জানতে জুনায়েদ বাবুনগরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট তারেক মঈনুল ইসলামের আদালতে বেলা ৪ টা ৫০ মিনিটে শুনানির শেষে ৯ দিনের রিমান্ড মন্জুর করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল আলম মাদ্রাসার মুহাদ্দিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন