শুক্রবার, ১৪ জুন, ২০১৩

জঙ্গি সন্দেহে ২১ জনকে আটক



:: রাবিদ ইসলাম ::

রাজধানীর পুরান ঢাকার ঠাঁটারিবাজার এলাকার হোটেল স্টারে অভিযান চালিয়ে জঙ্গি দল গঠনের সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে ১১ জন বুয়েটের ছাত্র, বাকি ১০ জন ব্র্যাক ও স্টামফোর্ডসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তাদের আটক করে শুক্রবার ভোর সাড়ে ৫টায় তাদেরকে থানায় নেওয়া হয়। পুলিশের তধ্যমতে, এরা নতুন একটি ইসলামি দল গঠনের উদ্দেশ্যে ঐ হোটেলে জড়ো হয়েছিল যা অনেকটা হিজবুত তাহরিরের মতো। তিনি আরও জানান, বিভিন্ন সময়ে সরকারি বিরোধী সহিংসতায় এদের হাত রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা সংগঠনটির নেতৃত্ব দেয় বলেও জানান তিনি।

পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নতুন একটি ইসলামি দল গঠনের উদ্দেশ্যে মৌলবাদী সংগঠনের প্রায় অর্ধশতাধিক কর্মী স্টার হোটেলে গোপন বৈঠক করছে।  এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় পুলিশ চারদিক থেকে স্টার হোটেল ঘিরে ফেলে। এ সময়ে পুলিশ অভিযান চালিয়ে হোটেলের ভেতর একটি কক্ষে মোট ৭২ জন ব্যক্তিকে একসঙ্গে থাকতে দেখে সন্দেহবশত তাদের আটক করে।

এদের মধ্যে বুয়েটের রয়েছে বুয়েটের এক শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৬১ জন শিক্ষার্থী এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১১ জন শিক্ষার্থী । এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ শেষে ৫১ জনকে ছেড়ে দেওয়া হয় এবং ২১ জনকে আটক করে পুলিশ।
আটককৃত শিক্ষার্থীরা বলেন, বুয়েটের বড় ভাইরা তাদের দাওয়াত দিয়েছিল তাই তারা এখানে এসেছে।

নির্বাচনকে সামনে রেখে তারা কোনো নাশকতার পরিকল্পনা করছিল কি-না জানতে চাইলে পুলিশের ডিসি ইলিয়াস শরীফ বলেন, তাদের কথাবার্তায় তেমন কিছু মনে হয়নি। তবে আমরা বিষয়টি দেখছি।

কোন মন্তব্য নেই:

অনুবাদ

জনপ্রিয় পোস্টসমূহ